স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-03T17:59:48+06:00
2026-09-03T17:59:48+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
মেসিকে বিদায়ী সম্মান জানাতে আর্জেন্টিনার ফুটবলে এক মিনিট করতালি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম 
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির অবসরকে স্মরণীয় করে রাখতে দেশটির ফুটবলের সব স্তরে বিশেষ শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএর এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত আর্জেন্টিনার পুরুষ ও নারী ফুটবলের সব বিভাগের ম্যাচে মেসির সম্মানে এক মিনিট করতালি দেওয়া হবে। এই কর্মসূচির আওতায় থাকছে ফুটসাল ও বিচ সকারের ম্যাচও।

এএফএর সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিট পূর্ণ হওয়ার পর খেলা থামিয়ে এক মিনিট করতালি দেওয়া হবে। জাতীয় দলের জার্সিতে মেসির ঐতিহাসিক ১০ নম্বরকে সম্মান জানাতেই এই সময়টি বেছে নেওয়া হয়েছে।

মেসির প্রতি এমন শ্রদ্ধা ইতোমধ্যে দেখা গেছে কোপা আর্জেন্টিনার ম্যাচেও। বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও সংশ্লিষ্টরা করতালির মাধ্যমে আর্জেন্টিনার কিংবদন্তিকে সম্মান জানান।

এএফএর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আরও বলা হয়েছে, যেসব স্টেডিয়ামে বড় পর্দার ব্যবস্থা রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে অ্যাসোসিয়েশনের তৈরি একটি প্রাতিষ্ঠানিক ভিডিও প্রদর্শন করতে হবে।

এই আয়োজনে শুধু মাঠের খেলোয়াড়দের নয়, গ্যালারির দর্শকদেরও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। করতালি, উল্লাস, পতাকা ও মেসিকে ঘিরে গান-সবকিছুর মধ্য দিয়ে আর্জেন্টাইন ফুটবল পরিবার তাদের প্রিয় তারকাকে বিদায় জানাবে।

জাতীয় দলের হয়ে মেসিই আর্জেন্টিনার সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোল করা খেলোয়াড়। ৩৯ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত আলবিসেলেস্তেদের হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন এবং করেছেন ১২৫ গোল।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক চিঠির মাধ্যমে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান মেসি। সেখানে নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি আর্জেন্টিনার মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তবে দেশের মাটিতে মেসির আনুষ্ঠানিক বিদায় হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এএফএর এই উদ্যোগ অবশ্যই ইঙ্গিত দিচ্ছে, আর্জেন্টিনার ফুটবল সমাজ তাদের দীর্ঘদিনের প্রিয় তারকাকে যথাযোগ্য সম্মানেই বিদায় জানাতে প্রস্তুত।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]