আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-03T18:24:29+06:00
2026-09-03T18:24:29+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
রাশিয়ার সামরিক ঘাঁটি নিয়ে পাশিনিয়ানের নতুন বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম 
আর্মেনিয়ায় রাশিয়ার ১০২তম সামরিক ঘাঁটির উপস্থিতি অপরিহার্য নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। মস্কো ঘাঁটিটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে ইয়েরেভানের কোনো আপত্তি থাকবে না বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইয়েরেভানে এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বিশকেক বৈঠকের প্রসঙ্গ তুলে পাশিনিয়ান বলেন, রুশ সামরিক ঘাঁটির বিষয়টি বৈঠকে একবারও আলোচনায় আসেনি।

তিনি আরও জানান, আর্মেনিয়ার রেলপথ পরিচালনার কনসেশন চুক্তির আওতায় রাশিয়ার যে অধিকার রয়েছে, তা তৃতীয় কোনো পক্ষের কাছে হস্তান্তর করাই ইয়েরেভানের জন্য সবচেয়ে ভালো বিকল্প হতে পারে।

এর আগে মঙ্গলবার বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাশিনিয়ানের বৈঠকে আর্মেনিয়ার রেল অবকাঠামোর ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়। পুতিন বলেন, রেলপথে বিনিয়োগ পণ্য পরিবহনের পরিমাণের ওপর নির্ভর করবে। নতুন রুট চালু হলে পণ্য পরিবহনের সুযোগ বাড়ার পাশাপাশি বিনিয়োগ অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

রুশ সামরিক ঘাঁটি প্রসঙ্গে পুতিন বলেন, এটি রাখা বা প্রত্যাহারের সিদ্ধান্ত আর্মেনিয়ার সার্বভৌম বিষয়। আর্মেনিয়া যদি ঘাঁটির প্রয়োজন না থাকার সিদ্ধান্ত নেয়, তাহলে রাশিয়া দ্রুতই সরে যাবে এবং মস্কো কোনো কিছু চাপিয়ে দেবে না। তবে আর্মেনিয়ার জনগণ রুশ সামরিক উপস্থিতি ও সহযোগিতা অব্যাহত রাখতে চাইলে রাশিয়া সেখানে থাকবে বলেও জানান তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]