জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

2026-09-02T09:38:46+06:00
2026-09-02T09:38:46+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রুডিগার
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৮ এএম 
৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির তারকা ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড় জানিয়েছেন, এখনই জার্মানি জাতীয় দলের হয়ে খেলা থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত সময়। জার্মান সংবাদমাধ্যমে প্রথম প্রকাশিত খবরটি পরে নিজেই নিশ্চিত করেছেন তিনি।

২০১৪ সালে জার্মানি জাতীয় দলে অভিষেক হয় রুডিগারের। এরপর দেশের হয়ে ৮৬টি ম্যাচ খেলেছেন তিনি এবং করেছেন তিনটি গোল।

এক বিবৃতিতে রুডিগার বলেন, ‘অনেক ভেবেচিন্তে মনে হয়েছে, জাতীয় দলের হয়ে আমার ক্যারিয়ার শেষ করার এবং তরুণ প্রজন্মের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে। ২০১৪ সালে প্রথমবার জার্মানির জার্সি পরার সময় স্বপ্নেও ভাবিনি যে একদিন দেশের হয়ে ৮৬টি ম্যাচ খেলব।’

অবসরের সিদ্ধান্ত জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন আমার জীবনে নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। এখানে আমি পুরোপুরি আমার ক্লাবের দিকে মনোযোগ দেব। এই যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

জাতীয় দলের হয়ে ১২ বছরের ক্যারিয়ারে রুডিগার ছয়টি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ২০১৭ সালে জার্মানির হয়ে কনফেডারেশনস কাপও জিতেছেন তিনি।





  বিষয়:   আন্তর্জাতিক  জার্মান  আন্তোনিও রুডিগার 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]