স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-02T19:42:02+06:00
2026-09-02T19:44:36+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
জানা গেল এল ক্লাসিকো মহারণের সময়সূচী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ৭:৪৪ পিএম
এল ক্ল্যাসিকো মানেই বাড়তি রোমাঞ্চ, ভক্ত-সমর্থকদের মধ্যে অন্যরকম উত্তেজনা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম সেরা দ্বৈরথ ‘এল ক্ল্যাসিকো’। প্রতি মৌসুমেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ভক্ত ও সমর্থকদের আগ্রহের কেন্দ্রে থাকে এই ম্যাচ। এবারের মৌসুমেও সেই ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই। তবে নতুন মৌসুমে কবে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী?

২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্লাসিকোর চূড়ান্ত দিনক্ষণ জানিয়েছে স্প্যানিশ লা লিগা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সময় রাত ২টায়। ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে এবারের প্রথম এল ক্ল্যাসিকো।

গত মৌসুমেও তিনবার একে অপরের মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট দল। সেখানে ২টিতে বার্সা এবং ১টিতে রিয়াল জয় পায়। লা লিগায় প্রথম দেখায় কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে রিয়াল ২-১ এ জেতে। দ্বিতীয় দেখায় মার্কাশ রাশফোর্ড ও ফেরান তোরেসের গোলে ২-০ তে বদলা নেয় বার্সা।

এছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে রাফিনিয়ার জোড়া গোলে ৩-২ গোলে জয় পায় বার্সেলোনা। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে দুই দলই বেশ কয়েকবার এগিয়ে-পিছিয়ে যায়। শেষ পর্যন্ত মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলে কাতালানরা।

চলতি ২০২৬-২৭ লা লিগা মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে দুই জায়ান্টই। এখন পর্যন্ত একমাত্র রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা—দুই দলই নিজেদের শতভাগ জয়ের রেকর্ড বজায় রেখেছে। তিন ম্যাচে তিনটিটেই জয় পেয়েছে দুই দল। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সা।

দুই দলের এমন দুর্দান্ত ফর্মের কারণে ২৫ অক্টোবরের প্রথম এল ক্লাসিকো নিয়ে ইতোমধ্যেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।


জ/বা




  বিষয়:   খেলাধুলা  ফুটবল  এল ক্লাসিকো  বার্সেলোনা  রিয়াল মাদ্রিদ 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]