স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-02T20:43:45+06:00
2026-09-02T20:43:45+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
ধার থেকে এবার শেফিল্ডে স্থায়ী হামজা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম 
লেস্টার সিটির সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্কের ইতি টেনে শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। একাডেমি থেকে উঠে লেস্টারের হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা ও এফএ কাপ জয়ের স্বাদ পাওয়া ২৮ বছর বয়সী এই ফুটবলারের ক্লাব ক্যারিয়ারে এবার যুক্ত হলো নতুন অধ্যায়। হামজাকে এক বছরের চুক্তিতে দলে নিয়েছে শেফিল্ড ইউনাইটেড। তবে দুই ক্লাবের পক্ষ থেকে ট্রান্সফার ফি প্রকাশ করা হয়নি।

শেফিল্ডে হামজার ফেরাটা অবশ্য একেবারে নতুন নয়। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে ‘দ্য ব্লেডস’-এ খেলেছিলেন তিনি। ওই সময়ে ১৬টি লিগ ম্যাচে মাঠে নামার পাশাপাশি সান্ডারল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালেও খেলেন এই বাংলাদেশি মিডফিল্ডার। ম্যাচটিতে শেফিল্ড হারলেও দলটির হয়ে হামজার পারফরম্যান্সই তাকে স্থায়ীভাবে ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ধারে কাটানো সময়ের শেষ ১০ ম্যাচে হামজাকে দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করেছিলেন কোচ ক্রিস ওয়াইল্ডার। প্লে-অফের সেমিফাইনাল ও ফাইনালও ওই সময়ের মধ্যেই ছিল।

হামজার বহুমুখী খেলার দক্ষতাও শেফিল্ডের তাকে দলে ফেরানোর অন্যতম কারণ। মিডফিল্ডে খেলাই তার মূল দায়িত্ব হলেও প্রয়োজন অনুযায়ী রাইট-ব্যাক হিসেবেও দায়িত্ব পালন করতে পারেন তিনি। দলের এই পজিশনে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যেই হামজাকে আবারও দলে নেওয়ার প্রয়োজনীয়তা দেখেছিলেন ওয়াইল্ডার।

হামজাকে নিয়ে শেফিল্ড কোচ বলেন, ‘আমরা সবাই জানি, হামজা ওই ভূমিকায় খেলতে পারে এবং এর বাইরেও আরও অনেক কিছু দিতে পারে। এখানে তার প্রথম স্পেলের শেষ ১০ ম্যাচে সে সম্ভবত আমাদের সেরা খেলোয়াড় ছিল।’

ওয়াইল্ডারের সঙ্গে হামজার পরিচয়ও বেশ পুরোনো। ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলার সময় এই কোচের অধীনেই ছিলেন তিনি। পরবর্তী সময়ে শেফিল্ডেও একসঙ্গে কাজ করার সুযোগ হয় দুজনের। পুরোনো এই সম্পর্ক ও পরিচিতিও শেফিল্ডে হামজার স্থায়ীভাবে ফেরার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]