জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

2026-09-02T17:45:08+06:00
2026-09-02T17:45:08+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
চেলসি ছেড়ে ম্যানসিটিতে পাড়ি জমালেন এনজো ফার্নান্দেজ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম 
চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে টানার ব্যাপারে ১২৫ পাউন্ডের চুক্তিতে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। এমন খবর প্রচার করেছে দ্য অ্যাথলেটিক। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যানচেস্টার সিটি এনজোর ছবি শেয়ার করে চুক্তির সত্যতা নিশ্চিত করে। সেখানে দেখা যায় সিটির জার্সি গায়ে ও হাতে নিয়ে ছবি তুলেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

এই ট্রান্সফার সম্পন্ন হওয়ার ফলে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ডে যৌথভাবে ফার্নান্দেজের নাম।

১২৫ মিলিয়ন পাউন্ডের এই ট্রান্সফার ফি প্রিমিয়ার লিগের ব্রিটিশ ট্রান্সফার রেকর্ডের সমান। গত বছর নিউক্যাসল ইউনাইটেড থেকে সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে একই মূল্যে দলে নিয়েছিল লিভারপুল।

২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন ফার্নান্দেজ। সে সময় তার জন্য ১০৬.৮ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল চেলসি, যা তখন ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ছিল। এর ঠিক আগেই তিনি আর্জেন্টিনার হয়ে ২০২২ ফিফা বিশ্বকাপ জিতেছিলেন।

চেলসির হয়ে ফার্নান্দেজ ইতোমধ্যে উয়েফা কনফারেন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন। এবার রেকর্ড অর্থের বিনিময়ে তার নতুন ঠিকানা হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি।


জ/বা




  বিষয়:   খেলাধুলা  ফুটবল  প্রিমিয়ার লিগ  ম্যানসিটি  এনজো ফার্নান্দেজ 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]