স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-01T19:12:14+06:00
2026-09-01T19:12:14+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
মেসির বিদায়ে আবেগঘন বার্তা লিসান্দ্রোর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ পিএম 
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। সাদা-আকাশি জার্সিতে দেশের হয়ে সর্বোচ্চ গোল, সর্বাধিক অ্যাসিস্ট ও সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন তিনি।

মেসির বিদায়ের ঘোষণায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন আর্জেন্টিনার সতীর্থরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় অধিনায়ককে নিয়ে একের পর এক আবেগঘন বার্তা দিচ্ছেন তারা। এবার মেসির বিদায়ে নিজের অনুভূতি জানিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।

মেসির বিদায়ের জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না বলে জানিয়েছেন ‘দ্য বুচার’খ্যাত এই ডিফেন্ডার। তবে অধিনায়কের বিদায়কে তিনি ‘রাজকীয়’ বলে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে লিসান্দ্রো লেখেন, ‘সত্যি বলতে ভীষণ মন খারাপ লাগছে। এই ধরনের বিদায়ের জন্য কেউ কখনো প্রস্তুত থাকে না। তবে হৃদয়ের গভীর থেকে বলছি, ধন্যবাদ! তুমি আমার কাছে তো বটেই, পুরো বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত। মাঠে যেমন জয়ী, জীবনেও তেমনি সফল।’

মেসির সঙ্গে একই দলে খেলতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় হিসেবেও উল্লেখ করেছেন লিসান্দ্রো। নিজের মেয়ের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘আমার মেয়ে ভবিষ্যতে অত্যন্ত গর্ব বোধ করবে যে, তার বাবা এত অসাধারণ একজন মানুষের সঙ্গে একই দলে খেলেছে।’

মেসিকে ক্রীড়া ইতিহাসের সর্বকালের সেরা অ্যাথলেট হিসেবে অভিহিত করে বার্তার শেষাংশে লিসান্দ্রো লেখেন, ‘তুমি ক্রীড়া ইতিহাসের সর্বকালের সেরা অ্যাথলেট। ফুটবলের কথা বললে সত্যি বলতে তোমার সঙ্গে অন্য কারও কোনো তুলনা হতে পারে না। তোমাকে অনেক অনেক ভালোবাসি।’

বিদায়ী বার্তায় মেসি জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের দুই দিন পরই তিনি অবসরের খসড়া বিবৃতি তৈরি করে রেখেছিলেন। তবে এই মাসের শুরুতে তাঁর বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসির মৃত্যুর পরই তিনি সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]