জবাবদিহি ডেস্ক

ফিচার

2026-09-03T04:34:46+06:00
2026-09-03T04:34:46+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
ফিচার
সঠিক নিয়মে নখ কাটুন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৪ এএম 
সংগৃহীত ছবি
নখ কাটা শুধু সৌন্দর্যচর্চার বিষয় নয়, এটি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন সংক্রমণ প্রতিরোধের গুরুত্বপূর্ণ অংশ। বড় নখের নিচে ময়লা, জীবাণু ও পরজীবীর ডিম জমে থাকতে পারে। তাই নিয়মিত এবং সঠিক পদ্ধতিতে নখ কাটা জরুরি।

·           নখ কাটার আগে হাত-পা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। গোসলের পর নখ কিছুটা নরম থাকে, তাই এ সময় নখ কাটা সহজ হয়

·           পরিষ্কার ও ধারালো নখ কাটার যন্ত্র ব্যবহার করুন এবং সেটি অন্যের সঙ্গে ভাগাভাগি না করাই ভালো

·           হাতের নখ কাটার সময় একেবারে গোড়ার দিকে না কেটে সামান্য সাদা অংশ রেখে দিন

·           নখের স্বাভাবিক আকৃতি অনুসরণ করে কাটুন এবং পাশের অংশ খুব গভীরভাবে কাটা এড়িয়ে চলুন। এতে নখের কোণ ত্বকের ভেতরে ঢুকে যাওয়ার বা ইনগ্রোন নেইল হওয়ার ঝুঁকি কমে

·           পায়ের নখ তুলনামূলক সোজা করে কাটাই ভালো। অতিরিক্ত গোল করে কাটলে নখের কোণ ভেতরের ত্বকে ঢুকে ব্যথা, প্রদাহ বা সংক্রমণ হতে পারে

·           নখ কাটার পর ধারালো বা খসখসে প্রান্ত থাকলে নেইল ফাইল দিয়ে মসৃণ করে নিন। নখ কামড়ে বা ছিঁড়ে ফেলা উচিত নয়।
নখের চারপাশের কিউটিকল কেটে ফেলাও ঠিক নয়। কারণ, এটি জীবাণুর বিরুদ্ধে প্রাকৃতিক সুরক্ষা দেয়

শিশুদের নখ নিয়মিত ছোট রাখা জরুরি। ডায়াবেটিস বা পায়ের রক্তসঞ্চালনজনিত সমস্যা থাকলে নিজে নখ কাটার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবসময় নিরাপদ।

লেখক: মেডিকেল অফিসার শেফা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার






Advertisement
Loading...
Loading...
ফিচার - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]