জবাবদিহি ডেস্ক

ফিচার

2026-08-25T04:05:44+06:00
2026-08-25T04:05:44+06:00
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Advertisement
ফিচার
গ্রামীণফোনের কর্মীদের জন্য ‘সুখী’
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৪:০৫ এএম 
সংগৃহীত ছবি
গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন হাউজ ফিল্ড ফোর্স ও গ্রামীণফোন সেন্টার বা জিপিসি এজেন্টদের জন্য ‘সুখী’ ডিজিটাল হেলথকেয়ার অ্যাপের মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। গ্রামীণ হেলথটেক লিমিটেডের সঙ্গে এক বিশেষ অংশীদারত্বের মাধ্যমে এই সেবা চালু করেছে টেলকো কোম্পানিটি।

দেশ জুড়ে গ্রাহকদের সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালনকারী ফ্রন্টলাইন টিমের স্বাস্থ্য ও সার্বিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করে তোলার ক্ষেত্রে গ্রামীণফোনের বৃহত্তর অঙ্গীকারেরও প্রতিফলন ঘটেছে এই পদক্ষেপে।

এই চুক্তির আওতায় গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন হাউজ ফিল্ড ফোর্স এবং জিপিসি এজেন্টরা ‘সুখী’ অ্যাপের মাধ্যমে বছর জুড়ে ২৪ ঘণ্টা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন। শুধু তাই নয়, চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর তারা সঙ্গে সঙ্গেই ডিজিটাল প্রেসক্রিপশনও পেয়ে যাবেন। চিকিৎসাসেবার পাশাপাশি দৈনন্দিন স্বাস্থ্য পরীক্ষার খরচ কমাতে এই উদ্যোগের অধীনে হোম ল্যাব টেস্টে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং অনলাইনে যেকোনো ওষুধ কেনাকাটায় সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন কর্মীরা।





Advertisement
Loading...
Loading...
ফিচার - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]