জবাবদিহি ডেস্ক

ফিচার

2026-08-29T04:05:55+06:00
2026-08-29T04:05:55+06:00
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Advertisement
ফিচার
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে যা করবেন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:০৫ এএম 
সংগৃহীত ছবি
রোগ নিরাময়ের জন্য আমরা ওষুধ গ্রহণ করি, কিন্তু কখনো কখনো সেই ওষুধই শরীরে কিছু অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া তৈরি করতে পারে। একে বলা হয় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। বমি ভাব, মাথা ঘোরা, চামড়ায় র‍্যাশ কিংবা পেটের অস্বস্তি-এসব প্রতিক্রিয়া প্রায়ই দেখা যায়। বেশিরভাগ পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণ ও অস্থায়ী, শরীর ওষুধের সঙ্গে মানিয়ে নিলে তা ধীরে ধীরে কমে যায়। তবে কিছু প্রতিক্রিয়া গুরুতর হতে পারে, যেগুলোর ক্ষেত্রে দ্রুত চিকিৎসা না পেলে বিপদ হতে পারে।

যেসব লক্ষণে দ্রুত চিকিৎসা নেবেন

·           শ্বাস নিতে কষ্ট বা গলা-মুখ ফুলে যাওয়া

·           শরীরে দ্রুত ছড়িয়ে পড়া র‍্যাশ বা তীব্র চুলকানি

·           বুক ধড়ফড় বা অজ্ঞান হয়ে যাওয়ার অনুভূতি

·           অতিরিক্ত বমি, পেটে তীব্র ব্যথা বা রক্তবমি

পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে করণীয়

·           গুরুতর কোনো লক্ষণ দেখা দিলে ওষুধ বন্ধ করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যান

·           অস্বস্তি হলে নিজে থেকে ওষুধ বন্ধ না করে চিকিৎসককে জানান

·           কোন ওষুধ খাওয়ার পর সমস্যা হয়েছে, তা মনে রাখুন বা লিখে রাখুন

·           একই ওষুধে আগে সমস্যা হয়ে থাকলে নতুন চিকিৎসককে অবশ্যই জানান

·           নিজে ওষুধের মাত্রা কমাবেন বা বাড়াবেন না 

কোনো ওষুধে একজনের সমস্যা হলেই তা সবার জন্য ক্ষতিকর, বিষয়টি এমন নয়। তাই সঠিক তথ্যসহ চিকিৎসকের পরামর্শ নিন। কোন ওষুধে আপনার অ্যালার্জি বা প্রতিক্রিয়া হয়েছে, তা মনে রাখা ভবিষ্যতে বড় বিপদ এড়াতে সাহায্য করে।

লেখক: সিনিয়র মেডিকেল অফিসার, আইওএম






Advertisement
Loading...
Loading...
ফিচার - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]