জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-09-02T21:28:21+06:00
2026-09-02T21:28:21+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
কয়লা সংকটে গোড্ডা কেন্দ্র, বাংলাদেশে কমেছে আদানির বিদ্যুৎ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৮ পিএম 
ভারতের রেলপথে তীব্র যানজট এবং পণ্য পরিবহনে একাধিক বিধিনিষেধের কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে ভারতের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র। আজ বুধবার দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎকেন্দ্রটির মালিক প্রতিষ্ঠান আদানি পাওয়ার।

কোম্পানিটি জানায়, গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লাবাহী রেকের চলাচল ব্যাহত হওয়ায় স্বাভাবিক সময়ের তুলনায় কম কয়লা পাওয়া যাচ্ছে। এর ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে সীমিত বা সমন্বয় করতে হচ্ছে।

আদানি পাওয়ারের বিবৃতিতে বলা হয়, ভারতে রেলপথে তীব্র যানজটের পাশাপাশি বর্তমানে পরিবহন ব্যবস্থায় পণ্য বোঝাইয়ের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ কার্যকর রয়েছে। এর প্রভাবে গোড্ডা কেন্দ্রের জন্য মালবাহী ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে এবং বিদ্যুৎকেন্দ্রটিতে প্রয়োজনের তুলনায় কম কয়লা পৌঁছাচ্ছে।

কোম্পানিটি আরও জানায়, সন্ধ্যার সময় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে দিনের বেলায় চাহিদা তুলনামূলক কম থাকায় বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমিয়ে আনা হয়েছে।

বিষয়টি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) জানানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে আদানি কর্তৃপক্ষ। একই সঙ্গে রেলপথে কয়লাবাহী রেকের স্বাভাবিক চলাচল দ্রুত ফিরিয়ে আনতে ভারতের রেলওয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে।

আদানি পাওয়ার আশা করছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। প্রতিষ্ঠানটি বলেছে, বর্তমান পরিস্থিতিতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে রাখার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের ওপর সম্ভাব্য প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]