জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-01T19:57:26+06:00
2026-09-01T19:58:49+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
মক্কা প্যাক্টে সিদ্ধান্তে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি: শামা ওবায়েদ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৭ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ৭:৫৮ পিএম
মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তবে মক্কা প্যাক্টে যোগ দেওয়ার জন্য এখনো কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ বাংলাদেশ পায়নি বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজ মন্ত্রণালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, দেশের জন্য অমঙ্গল হয়-এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। বাংলাদেশের জাতীয় স্বার্থের বিষয়টি বিবেচনায় রেখেই মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আবারও সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে। আইপিইউ মহাসচিবের বাংলাদেশ সফর দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শামা ওবায়েদ।

বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানায় আইপিইউ। এ সময় সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কূটনীতি আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশের সংসদে তরুণদের উপস্থিতিকেও ইতিবাচকভাবে দেখছে আইপিইউ। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সমর্থন আদায়ের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]