ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।
গতকাল সোমবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন, এর বিস্তার এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিশেষ বিধান প্রণয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অধ্যাদেশ-সংক্রান্ত গেজেটে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত সম্প্রসারণ নিশ্চিত করতে বিশেষ বিধান প্রণয়ন করা প্রয়োজন।
গেজেটে আরও উল্লেখ করা হয়, সংসদ অধিবেশনে না থাকায় এবং আশু ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে বলে রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হওয়ায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে তিনি অধ্যাদেশটি প্রণয়ন ও জারি করেছেন।
এর আগে গত রোববার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আগামী গ্রীষ্মের আগে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্য সামনে রেখে খসড়াটির অনুমোদন দেওয়া হয়।
জ/উ