জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-01T18:25:12+06:00
2026-09-01T18:25:12+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বিমানবন্দরে অগ্নিনিরাপত্তায় তিন মাস পরপর মহড়ার নির্দেশ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম 
বিমানবন্দরের ভৌত অবকাঠামোর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর পরিদর্শন ও মহড়া আয়োজনের নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে দেশি-বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের সুবিধার্থে আন্তর্জাতিক মানের মেইনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) ইউনিট স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬’-এর খসড়া চূড়ান্তকরণ সভায় এসব কথা বলেন মন্ত্রী।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, বেসরকারি উদ্যোগে বেসামরিক বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণের প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বিনিয়োগকারী ও যাত্রী-উভয়ের জন্য সহায়ক হয় এমন একটি ‘বিনিয়োগ ও যাত্রীবান্ধব’ বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬ প্রণয়ন করতে হবে।

মন্ত্রী বলেন, বেসামরিক বিমান খাতে বিনিয়োগ বাড়াতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ফলে নতুন বিধিমালাটি অবশ্যই ব্যবসা ও বিনিয়োগবান্ধব হতে হবে।

তিনি আরও বলেন, যাত্রীসেবার মান উন্নয়নের পাশাপাশি বেসামরিক বিমান চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ লক্ষ্যে বিধিমালায় প্রয়োজনীয় বিধান সংযোজন করা হবে।

সভায় বেসরকারি এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিত্বকারী কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। নতুন বিধিমালা প্রণয়নের লক্ষ্যে প্রস্তাবিত বিভিন্ন ধারা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]