রাজনীতি

2026-09-01T18:54:37+06:00
2026-09-01T18:54:37+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজস্ব কার্যালয় পেল সিলেট মহানগর বিএনপি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম 
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নিজস্ব কার্যালয় পেল সিলেট মহানগর বিএনপি। মঙ্গলবার সকালে নগরীর তোপখানায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এর আগে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম বিভিন্ন নেতার বাসা থেকে পরিচালিত হয়ে আসছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সময়ে দল ও সরকারের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জ বেশি গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানিসহ লজিস্টিক সংকট দূর করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গতি ফেরানোই এখন মূল লক্ষ্য।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং কেন্দ্রীয় সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপির রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ বিএনপিকে সমর্থন দিয়ে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া এবং বর্তমান দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে শত প্রতিকূলতার মধ্যেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নেওয়ার কাজ চলছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]