জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-01T17:57:21+06:00
2026-09-01T17:57:21+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
নেপালের বন্যায় নিহতদের প্রতি বাংলাদেশের শ্রদ্ধা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম 
নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নেপাল দূতাবাস পরিদর্শনে গিয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে ভয়াবহ এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সব মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, নেপালের জনগণের দৃঢ়তা ও সহনশীলতার ওপর বাংলাদেশের আস্থা রয়েছে। তারা সাহস ও দৃঢ়তার সঙ্গে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে প্রকাশ করা সংহতি ও সহমর্মিতার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের প্রতি কৃতজ্ঞতা জানান।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]