অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-09-01T17:46:06+06:00
2026-09-01T17:46:06+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
আগস্টে ৩০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৬.৯ শতাংশ
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম 
চলতি বছরের আগস্টের প্রথম ৩০ দিনে দেশে ২৮৩ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এই হিসাব করা হয়েছে।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম ৩০ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৬ দশমিক ৯০ শতাংশ।

গতকাল সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দেশে ১ হাজার ৯৮০ কোটি ৩০ লাখ টাকার প্রবাসী আয় এসেছে। গত বছরের আগস্টের প্রথম ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৬ দশমিক ৯০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৬৮ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৪৭০ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয় প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]