চট্টগ্রাম প্রতিনিধি

অপরাধ

2026-09-01T17:37:34+06:00
2026-09-01T17:37:34+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
হাটহাজারীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ২
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম 
চট্টগ্রামের হাটহাজারীতে অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় অস্ত্র তৈরির কাজে ব্যস্ত থাকা অবস্থায় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মির্জাপুর ২ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রীর বাড়ির মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৪) এবং একই এলাকার মালেক ড্রাইভারের বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনার সময় একটি অস্ত্র তৈরির কারখানায় দুজনকে অস্ত্র তৈরির কাজে ব্যস্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি ছাড়াও অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সময় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে হাটহাজারী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]