আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-01T18:22:00+06:00
2026-09-01T18:22:00+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইউক্রেনের ১০৫০ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২২ পিএম 
ইউক্রেনের একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ দৈনিক বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১ হাজার ৫০টি ডানাওয়ালা ড্রোন, ১৩টি স্মার্ট বোমা এবং একটি মার্কিন নির্মিত হাইমার্স রকেট ধ্বংস করেছে।

একই সময়ে ফ্রন্টলাইনে অগ্রগতি অব্যাহত রাখার পাশাপাশি জাপোরোজিয়া অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ বসতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ৬৭৪টি বিমান, ২৮৪টি হেলিকপ্টার, ২ লাখ ২৪ হাজার ৯৭২টি ড্রোন, ৬৭০টি অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল সিস্টেম, ৩০ হাজার ৭৭৫টি ট্যাংক ও সাঁজোয়া যান এবং ৭০ হাজার ৭৫২টি বিশেষ সামরিক যান ধ্বংস করা হয়েছে।

রণাঙ্গনে রাশিয়ার দুটি ব্যাটলগ্রুপও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তাদের তথ্যমতে, ‘ডনেপ্র’ ব্যাটলগ্রুপ জাপোরোজিয়া অঞ্চলের নভোপাবলোভকা এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে।

অন্যদিকে, ‘ইস্ট’ ব্যাটলগ্রুপ ইউক্রেনীয় প্রতিরক্ষা অবস্থান ভেঙে একই অঞ্চলের গুরুত্বপূর্ণ চেরভোনায়া ক্রিনিতসা বসতিটি দখলে নেওয়ার দাবি করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সামরিক অভিযানের অংশ হিসেবে গত রাতে দূরপাল্লার নির্ভুল অস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং কৌশলগত বন্দরনগরী ওডেসায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার দাবি অনুযায়ী, কিয়েভে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনকারী কারখানা এবং জ্বালানি অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। তবে এসব হামলা, ক্ষয়ক্ষতি ও সামরিক সাফল্যসংক্রান্ত তথ্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি। সূত্র: তাস

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]