সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের হাতে শিক্ষিকার মৃত্যুর ভিডিও প্রকাশ

অপরাধ

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় ঘটনায় রনজিনা পারভীন নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রনজিনা জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।‎

2026-08-29T20:29:01+06:00
2026-08-29T20:29:01+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
অপরাধ
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের হাতে শিক্ষিকার মৃত্যুর ভিডিও প্রকাশ
⏲ ৮:২৯ পিএম | ২৯ আগস্ট, ২০২৬ | শনিবার
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের হাতে শিক্ষিকার মৃত্যুর ভিডিও প্রকাশ
Advertisement
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় ঘটনায় রনজিনা পারভীন নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রনজিনা জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।‎

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঘটনার সময় রাস্তার উল্টো দিক থেকে দুই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ওই শিক্ষিকার ব্যাগ ধরে টান দেয় বলে জানায় তারা।

এদিকে, এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। সেখানে দুই ছিনতাইকারী মোটরসাইকেলে রাস্তার উল্টো দিক থেকে যেতে দেখা যাচ্ছে। এ সময় চালকের হেলমেট থাকলেও পেছনে বসা ছিনতাইকারী মাথায় হেলমেট ছিল না।

‎ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, তারা মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছেন।

জানা যায়, রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে তিনি হাসপাতালে যাচ্ছিলেন।

উল্লেখ্য, যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি রিকশা থেকে নিচে পড়ে যান। তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


জ/বা


  বিষয়:   অপরাধ  ছিনতাই  মৃত্যু  ভিডিও প্রকাশ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত