জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-09-01T13:20:15+06:00
2026-09-01T13:35:30+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ঠাকুরগাঁও লোকায়ন জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:২০ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ১:৩৫ পিএম
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা এলাকায় অবস্থিত জাদুঘরটি পরিদর্শনে যান তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ও অন্যান্য সফর সঙ্গীরা

জাদুঘরে পৌঁছালে রাষ্ট্রদূত ও তার স্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান। এরপর তিনি রাষ্ট্রদূতকে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর প্রতিষ্ঠার পটভূমি, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানান।

এসময় বাংলাদেশের জীববৈচিত্র্য, লোকজ সংস্কৃতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনধারা, নদীকেন্দ্রিক সভ্যতা, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, বৃক্ষবৈচিত্র্য এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাদুঘরের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

রাষ্ট্রদূত ও তার স্ত্রী জাদুঘরের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, লোকজ পুতুল ও খেলনা, নদী, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বাদ্যযন্ত্র, তৃণমূলের লোকজ, বিজ্ঞান, বৃক্ষ এবং মহান মুক্তিযুদ্ধ গ্যালারি ঘুরে দেখেন। এসব গ্যালারিতে সংরক্ষিত গ্রামীণ জীবনের নানা উপকরণ, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, সাংস্কৃতিক নিদর্শন এবং প্রকৃতি ও জীববৈচিত্র্যের বিভিন্ন উপাদান সম্পর্কে তারা আগ্রহ নিয়ে জানতে চান।

পরিদর্শনে বিশেষ আগ্রহের জায়গা ছিল বৃক্ষ গ্যালারি নদী গ্যালারি। বাংলাদেশের বৃক্ষবৈচিত্র্য সংরক্ষণ ও নতুন প্রজন্মকে দেশীয় উদ্ভিদসম্পদ সম্পর্কে ধারণা দিতে এখানে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে প্রায় ২৫০ প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে। জীবন্ত সংগ্রহ হিসেবে এসব বৃক্ষ সংরক্ষণের মাধ্যমে গ্যালারিটিকে দেশের বৃক্ষবৈচিত্র্য সম্পর্কে জ্ঞান ও শিক্ষার একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এবং নদী গ্যালারিতে রয়েছে বিশ্বের ৩৯৪টি নদীর পানি।

জাদুঘর ঘুরে দেখার সময় বাংলাদেশের গ্রামীণ জীবন, হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্য, দেশীয় বাদ্যযন্ত্র, বৃক্ষ ও জীববৈচিত্র্যের নানা উপাদান একই জায়গায় সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ রাষ্ট্রদূত ও তার স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে।

ইএসডিওর উদ্যোগে প্রতিষ্ঠিত লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের জীববৈচিত্র্য, কৃষিনির্ভর জীবন, নদী, পরিবেশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, বৃক্ষসম্পদ এবং মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণ করে আসছে। প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে ওঠা এই জাদুঘর দেশি-বিদেশি গবেষক, শিক্ষার্থী, উন্নয়নকর্মী ও দর্শনার্থীদের কাছে উত্তর জনপদের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও জ্ঞানকেন্দ্র হিসেবে পরিচিত।

লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরের চেয়ারম্যান এবং ইএসডিও'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান বলেন, লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি, ঐতিহ্য, জীববৈচিত্র্য ও গ্রামীণ জীবনধারাকে সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। এখানে আমরা শুধু নিদর্শন সংগ্রহ করে রাখছি না, বরং প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে মানুষের যে নিবিড় সম্পর্ক, সেটিও তুলে ধরার চেষ্টা করছি।

আর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ঠাকুরগাঁওয়ের বেশ কয়েকটি দর্শনীয় স্থান আমি পরিদর্শন করেছি। একটি বিশাল আমগাছ দেখেছি যার ডালপালা অনেক বিস্তৃত। এবং একটি চা বাগান দেখেছি। আজ এই লোকায়ন জাদুঘর দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। এখানে ঐতিহাসিক অনেক নিদর্শন রয়েছে যার মধ্যে, অনেক নদীর পানি, বাদ্যযন্ত্র, আদিবাসীদের নাচ এবং বিশেষ করে একটি বৃক্ষ গ্যালারী ও নদী গ্যালারী যা আমাকে মুগ্ধ করেছে। এবং গরুর গাড়িতেও চরেছি যা এ দেশের এক সময়ের ঐতিহ্য ছিল।

জ/রা




  বিষয়:   লোকায়ন জাদুঘর  মার্কিন রাষ্ট্রদূত 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]