ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশের কোশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

2026-09-01T09:27:38+06:00
2026-09-01T09:27:38+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৯:২৭ এএম | ১ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১
ভারতের উত্তরপ্রদেশের কোশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

গতকাল সোমবার (৩১ আগস্ট) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। খবর স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমস। 

কোশাম্বীর জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অমিত পাল সংবাদমাধ্যমকে জানান, পিসরি থানা এলাকার মনোরি গ্রামের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণটি ঘটে। পরবর্তীতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে আহতদের উদ্ধার করে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন আরও পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহত সবাই কারখানা-সংলগ্ন এলাকায় বসবাস করতেন। বিস্ফোরণের ভয়াবহ মাত্রা দেখে ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া আরও অন্তত ১৮ জনের বেশি মানুষ আহত হয়েছেন।স্থানীয় মনোরি পাওয়ার হাউসের কাছে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পুরো কারখানাটি এবং আশপাশের একাধিক স্থাপনা ধসে পড়ে। কারখানা সংলগ্ন অন্তত ৫ থেকে ৬টি বাড়ি বিস্ফোরণের ধাক্কায় পুরোপুরি মাটির সঙ্গে মিশে যায়।

বিস্ফোরণের পর নিরাপত্তার স্বার্থে নিকটবর্তী দিল্লি-হাওড়া ট্রেন লাইনে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। আজমির-শিয়ালদহ এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে গেলেও পরে এটিকে ঘুরিয়ে মনোরি রেলওয়ে স্টেশনে ফিরিয়ে নেয়া হয়। অন্যদিকে দিল্লি থেকে বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেসকে দুর্ঘটনাস্থলের আগের স্টেশন সাইয়াদ সারওয়ানে থামিয়ে দেয়া হয়। সূত্র: এনডিটিভি

জ/রা



  বিষয়:   ভারত  আতশবাজি কারখানায় বিস্ফোরণ  আহত  নিহত 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত