বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-24T11:21:15+06:00
2026-08-24T11:21:15+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
কঙ্গনার পোস্ট মুছে দেওয়ার পর তাপসীর রহস্যময় বার্তা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:২১ এএম 
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ও তাপসী পান্নুর দীর্ঘদিনের দ্বন্দ্ব নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি তাপসীর একটি মন্তব্যের জবাবে কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে তাকে পরোক্ষভাবে আক্রমণ করেন। পরে সেই দুটি স্টোরি মুছে দেন কঙ্গনা। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় পোস্ট দেন তাপসী।

গত শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে তাপসী লেখেন, ‘হেন্স, প্রুভড’ (অতএব, প্রমাণিত)। পোস্টে তিনি কঙ্গনার নাম উল্লেখ করেননি। তবে কঙ্গনার মুছে দেওয়া স্টোরির পরপরই এটি প্রকাশ করায় অনেকেই মনে করছেন, তাপসীর এই মন্তব্য কঙ্গনাকে উদ্দেশ করেই করা।

কঙ্গনা তার প্রথম স্টোরিতে তাপসীর নাম সরাসরি উল্লেখ না করে তাকে ‘সস্তা কপি’ বলে কটাক্ষ করেন। তাদের পুরোনো দ্বন্দ্বের সময়ও তাপসীকে উদ্দেশ করে একই শব্দ ব্যবহার করা হয়েছিল।

কঙ্গনা দাবি করেন, তাপসী তার আসন্ন বি-গ্রেড সিনেমার প্রচারে ব্যস্ত থাকলেও বরাবরের মতো সংবাদমাধ্যমের শিরোনামে তার নামই উঠে আসছে। এবার তাপসী তার বেড়ে ওঠা ও বাবা-মাকে নিয়ে মন্তব্য করে ‘সব সীমা’ ছাড়িয়ে গেছেন বলেও অভিযোগ করেন তিনি।

কঙ্গনা বলেন, তিনি সাধারণত কোনো বিতর্কে বিপক্ষের পরিবারের সদস্যদের টেনে আনেন না। তবে এবার প্রশ্ন তোলেন, তাপসীর বাবা-মা কেন তার মতো ‘অরিজিনাল’ কাউকে জন্ম দিতে পারেননি।

এর পরের স্টোরিতে তাপসীর একটি মন্তব্যের প্রতিবেদন শেয়ার করে তাকে আরও সরাসরি আক্রমণ করেন কঙ্গনা। সেখানে তিনি দাবি করেন, অনেকেই তার পারিবারিক পরিচয় ও বেড়ে ওঠা নিয়ে প্রশ্ন তোলেন। নিজের পরিবারকে রাজপুত জমিদার বংশের বলে উল্লেখ করে কঙ্গনা বলেন, তিনি শিক্ষিত ও মর্যাদাসম্পন্ন বাবা-মায়ের কাছে বেড়ে উঠেছেন। নিজের জীবন নতুন করে শুরু করার সিদ্ধান্তও তার ব্যক্তিগত পছন্দ ছিল বলে জানান তিনি।

এদিকে তাপসী বর্তমানে তার নতুন নেটফ্লিক্স সিনেমা ‘গান্ধারী’র প্রচারে ব্যস্ত। এক সাক্ষাৎকারে কঙ্গনার সঙ্গে দীর্ঘদিনের বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, তাদের কখনো সরাসরি দেখা হয়নি। কঙ্গনা সম্পর্কে তার যে ধারণা, তা তার নিজের বেড়ে ওঠা, কথা বলার ধরন ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে মন্তব্য করেন তাপসী।

তার ভাষ্য, কঙ্গনাও তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে অটল। এখন দুজনের বক্তব্য শুনে মানুষই বিচার করতে পারেন-কে কীভাবে বিষয়টি দেখছেন।

কঙ্গনা ও তাপসীর প্রকাশ্য দ্বন্দ্বের সূত্রপাত ২০১৯ সালে। ওই সময় কঙ্গনার বোন রাঙ্গোলি চান্দেল সামাজিক যোগাযোগমাধ্যমে তাপসীকে কঙ্গনার ‘সস্তি কপি’ বলে মন্তব্য করেন। পরে ২০২০ সালে বলিউডে স্বজনপ্রীতি ও বহিরাগত শিল্পীদের নিয়ে বিতর্কের সময় দুই অভিনেত্রীর বিরোধ আরও প্রকাশ্য রূপ নেয়।

সে সময় কঙ্গনা তাপসীসহ কয়েকজন অভিনেত্রীকে ‘বি-গ্রেড’ এবং ‘প্রয়োজনমতো সুবিধা নেওয়া বহিরাগত’ বলে মন্তব্য করেন। এরপর থেকে বিভিন্ন সময়ে দুজনের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য অব্যাহত রয়েছে। সূত্র: এনডিটিভি

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]