জবাবদিহি ডেস্ক

অর্থনীতি

2026-08-24T01:14:56+06:00
2026-08-24T01:14:56+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
অর্থনীতি
আগস্টের প্রথম ২২ দিনে রেমিট্যান্স প্রায় ২১৫ কোটি ডলার
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:১৪ এএম 
সংগৃহীত ছবি
চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৬০ শতাংশ বেশি। গত বছরের এই সময়ে এ অঙ্ক ছিল ১৭১ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাসস।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাংলাদেশ ব্যাংকের আজ রবিবার প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০ থেকে ২২ আগস্ট এই তিন দিনে দেশে ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে।

এ ছাড়া এ বছরের ১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৪১৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

এ হিসাবে চলতি অর্থবছরের ২২ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ।





Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]