জবাবদিহি ডেস্ক

অপরাধ

2026-08-23T15:01:28+06:00
2026-08-23T15:01:28+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
অপরাধ
চার দূতাবাসে চাঁদা চেয়ে হুমকি, তদন্তে ডিবি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:০১ পিএম 
বাংলাদেশে অবস্থিত চীন, তুরস্ক ও পাকিস্তানসহ চারটি দূতাবাস এবং দেশের কয়েকটি সরকারি দপ্তরে চাঁদা দাবিতে ই-মেইল পাঠিয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। পরে ডিবি সূত্র চারটি দূতাবাসের নাম নিশ্চিত করে।

ডিবি প্রধান বলেন, একটি অপরাধী চক্র ইন্টারনেটের মাধ্যমে ই-মেইল পাঠিয়ে কূটনৈতিক জোনের বিভিন্ন দূতাবাসে হুমকি দিচ্ছে এবং চাঁদা আদায়ের চেষ্টা করছে। চক্রটি সাধারণ ও নিরীহ মানুষের বিকাশ নম্বর ব্যবহার করে এসব ই-মেইল পাঠাচ্ছে। যাদের নম্বর ব্যবহার করা হচ্ছে, তারা নিজেরাও এ বিষয়ে অবগত নন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি শুধু চাঁদাবাজির উদ্দেশ্যে নাও হতে পারে। কাউকে হয়রানি করা কিংবা ব্যক্তিগত শত্রুতার জেরেও এমন ঘটনা ঘটতে পারে। পাশাপাশি বিদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাও চক্রটির অন্যতম উদ্দেশ্য হতে পারে বলে মনে করছে ডিবি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]