জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-24T00:52:21+06:00
2026-08-24T00:52:21+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
একসঙ্গে মৃত্যুমুখে ৩ বোন, বেগুনভর্তা খাওয়ার পর
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:৫২ এএম 
সংগৃহীত ছবি
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ছাতারপুর জেলার ইসানগর থানার অন্তর্গত পিপোরা খুর্দ গ্রামে বেগুন ভর্তা খাওয়াকে কেন্দ্র করে ৩ বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতদের শেষকৃত্য হলেও রহস্য উদঘাটনে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন।

রোববার (২৩ আগস্ট) এনডিটিভির খবরে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃত্যুর আগের রাতে তিন বোন বেগুন ভর্তা ও রুটি খেয়েছিল। তবে ওই খাবারের সঙ্গে তাদের মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। নিহত তিন বোন হলেন-সাত বছর বয়সী মেয়ে পুনম, তিন বছর বয়সী মনীষা এবং নয় মাস বয়সী চাহাত।

পুলিশ জানতে পারে, পরিবারটি পুলিশকে না জানিয়ে এবং ময়নাতদন্তের ব্যবস্থা না করেই তিন শিশুর মরদেহ দাফন করেছে। পরে স্থানীয় পুলিশ ও চিকিৎসকদের একটি দল গ্রামে গিয়ে দাফনের স্থান পরিদর্শন করে। ছাতারপুরের প্রধান স্বাস্থ্য ও চিকিৎসা কর্মকর্তা আরপি গুপ্তা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পুরো দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

তিনি বলেন, ‘বিষয়টি আমার নজরে আসার সঙ্গে সঙ্গে আমি পুরো দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশ, রাজস্ব ও ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির দলকেও জানানো হয় এবং তাদের ডাকা হয়।’ তিন বোনের মৃত্যুর পেছনের পরিস্থিতি এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে বিভিন্ন দল কাজ করছে বলেও জানান তিনি।

কর্মকর্তারা পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন। তিন বোন অসুস্থ হওয়ার আগে ও পরে কী ঘটেছিল, সেই ঘটনাক্রমও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]