পিরোজপুরে ইয়াবাসহ গ্রামপুলিশ সদস্য গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

অপরাধ

2026-08-18T07:19:51+06:00
2026-08-18T07:19:51+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
অপরাধ
পিরোজপুরে ইয়াবাসহ গ্রামপুলিশ সদস্য গ্রেপ্তার
পিরোজপুর প্রতিনিধি
⏲ ৭:১৯ এএম | ১৮ আগস্ট, ২০২৬ | মঙ্গলবার
পিরোজপুরে ইয়াবাসহ গ্রামপুলিশ সদস্য গ্রেপ্তার
পিরোজপুরে ১০ পিস ইয়াবাসহ মো. নাদিম শেখ (৩১) নামে এক গ্রামপুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।গতকাল  সোমবার (১৭ আগস্ট) ভোরে সদর উপজেলার কদমতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাদিম শেখ সদর উপজেলার পশ্চিম চর কদমতলা এলাকার মো. হায়দার শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে কদমতলা বাজার এলাকায় অবস্থান নেয় সদর থানা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে নাদিমকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় নাদিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠান।

পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত ও বিশেষ অভিযান জিরো টলারেন্স নীতিতে অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ বিন্দুমাত্র আপস করবে না।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত