জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-08-23T14:49:27+06:00
2026-08-23T14:49:27+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
আইন-আদালত
আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের পক্ষে হাইকোর্টে রাষ্ট্রীয় আইনজীবীর শুনানি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ২:৪৯ পিএম 
মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের পক্ষে হাইকোর্টে রাষ্ট্রীয় খরচে নিয়োগ দেওয়া আইনজীবীর শুনানি শুরু হয়েছে।

আজ রোববার হিটু শেখের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান শুনানি শুরু করেন। আসামিপক্ষের আইনজীবী শুনানিতে উপস্থিত না থাকায় হিটু শেখের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

এর আগে গত ১২ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শুরু হয়। ওই দিন রাষ্ট্রপক্ষে শুনানি শুরু করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

মামলার প্রধান আসামি হিটু শেখ আছিয়ার বোনের শ্বশুর। ২০২৫ সালের ১৭ মে তাকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।

একই রায়ে মামলার অপর তিন আসামি-আছিয়ার বোনের জামাই সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]