মুকসুদপুরে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জ, প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-21T18:44:45+06:00
2026-08-21T18:44:45+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মুকসুদপুরে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত
গোপালগঞ্জ, প্রতিনিধি
⏲ ৬:৪৪ পিএম | ২১ আগস্ট, ২০২৬ | শুক্রবার
মুকসুদপুরে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত
জেলার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় সরকারি মডেল সাবের মিয়া জসিমউদদীন (এসজে) উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি মডেল এসজে উচ্চ বিদ্যালয়ের কার্য নির্বাহী কমিটির সভাপতি মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুকদেব পোদ্দারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরিফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু প্রমুখ। এ ছাড়াও ওই সমাবেশে  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

সমাবেশের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগী করা, শৃঙ্খলা বজায় রাখা এবং তাদের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত