নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

2026-08-21T14:46:50+06:00
2026-08-21T14:46:50+06:00
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Advertisement
অর্থনীতি
মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে ডিম ও মাছের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:৪৬ পিএম 
আজ শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, পূর্বের তুলনায় বেড়েছে ডিমের দাম। তবে মুরগির বাজারে কিছুটা স্বস্তি মিলেছে; কমেছে সোনালি ও লেয়ার মুরগির দাম। অন্যদিকে ব্রয়লার মুরগি আগের বাড়তি দামেই স্থিতিশীল রয়েছে। সবজির বাজারেও বড় কোনো পরিবর্তন নেই; বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৫০ টাকার আশপাশে।

বাজারে এসে ডিমের দাম শুনে হতাশ ক্রেতারা। তাদের দাবি, নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যে ডিমই ছিল তুলনামূলক সাশ্রয়ী উৎস। এখন সেটির দামও বাড়তে থাকায় সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
 
পারিজাত নামে এক ক্রেতা বলেন, ডিম এমন একটা খাবার, যেটা কমবেশি সব পরিবারই কিনে। কিন্তু কয়েকদিন পরপর দাম বাড়লে সাধারণ মানুষের ওপর চাপ পড়ে। বাজারের খরচ তো আর কমছে না।
 
সাইফুল নামে আরেক ক্রেতা বলেন, ‘মাংসের দাম অনেক বেশি। তাই ডিম কেনার চেষ্টা করি। এখন ডিমের দামও যদি বাড়তে থাকে, তাহলে কম আয়ের মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে যাবে।’
 
সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১০ টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। আর প্রতি ডজনে ১০ টাকা বেড়ে সাদা ডিম ১৪০ টাকায় বেচাকেনা হচ্ছে। ডিম বিক্রেতারা বলছেন, সরবরাহ ও পাইকারি বাজারের দামের ওপর নির্ভর করেই খুচরা বাজারে দাম নির্ধারণ হচ্ছে।
 
ডিম বিক্রেতা সোলেয়মান বলেন, পাইকারি বাজারে দাম বেড়েছে। আমরা বেশি দামে কিনলে খুচরাতেও বেশি দামে বিক্রি করতে হয়। সরবরাহ বাড়লে দাম আবার কমতে পারে।
 
এদিকে মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সপ্তাহের ব্যবধানে সোনালি ও লেয়ার মুরগির দাম কেজিতে ২০ টাকা করে কমেছে। বর্তমানে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা এবং লেয়ার ৩৪০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। তবে ব্রয়লার মুরগির দাম রয়েছে আগের উচ্চমূল্যেই। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।
 
মুরগি বিক্রেতা মনির বলেন, সোনালি ও লেয়ারের সরবরাহ কিছুটা ভালো হওয়ায় দাম কমেছে। ব্রয়লারের ক্ষেত্রে তেমন পরিবর্তন নেই। বাজারে যে দামে আসছে, সে অনুযায়ীই আমাদের বিক্রি করতে হচ্ছে।
 
অন্যদিকে সবজির বাজারে বড় ধরনের কোনো পরিবর্তন নেই। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকার আশপাশে। বর্তমানে পটল ৫০ টাকা, করলা ৬০ টাকা, কচু ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, টমেটো ৮০ টাকা, গাজর ১২০ টাকা এবং পেঁপে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
 
সবজি বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ আরও বাড়লে দাম কমার সুযোগ রয়েছে। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শাহাবুদ্দিন বলেন, এখন বেশিরভাগ সবজির সরবরাহ মোটামুটি ভালো। তাই দামও খুব বেশি বাড়েনি। বাজারে আরও বেশি সবজি এলে দাম আরও কিছুটা কমতে পারে।
 
সবজি কিনতে আসা এক ক্রেতা বলেন, সবজির দাম এখন মোটামুটি সহনীয় পর্যায়ে নেমেছে। পটল, ঢ্যাঁড়শ, বরবটি ৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে টমেটো আর গাজরের দাম এখনো বেশি।
 
তবে সবজিতে স্বস্তি থাকলেও মাছের বাজারে দেখা গেছে উল্টো চিত্র। বেড়েছে রুই ও কাতলার দাম। বর্তমানে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকা এবং কাতলা ৩৮০ থেকে ৪০০ টাকা দরে।
 
মাছ বিক্রেতারা বলছেন, সরবরাহ ও চাহিদার ওপর নির্ভর করে মাছের দাম ওঠানামা করছে। এক বিক্রেতা বলেন, বড় মাছের সরবরাহ তুলনামূলক কম। তাই রুই-কাতলার দাম কিছুটা বেড়েছে। বাজারে সরবরাহ বাড়লে দামও কমে আসবে।


জ/বা




  বিষয়:   অর্থনীতি  নিত্যপণ্য  বাজার দর 



Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]