নিজস্ব প্রতিবেদক

পাঠকের কলাম

2026-08-20T18:32:50+06:00
2026-08-20T18:32:50+06:00
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Advertisement
পাঠকের কলাম
শান্তিপূর্ণ পরিবেশে ঐতিহাসিক ভোট হয়েছে: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:৩২ পিএম 
কোনো অভিযোগ ছাড়াই সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সংসদ ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় মূল প্রবেশপথে সাংবাদিকদের সিইসি বলেন, কারো কোনো অভিযোগ আসেনি। সুন্দর পরিবেশে ভোট হয়েছে। আজকের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।

এরপর নির্বাচন কমিশনে ফিরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির উদ্দিন।

সেখানে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন ও সম্পন্ন করতে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, হুইপসহ সবাই সহযোগিতা করেছেন। আমি এটা বলবো, ঐতিহাসিক নির্বাচন হয়েছে।

সিইসি বলেন, নির্বাচন কমিশনের সার্বিক ব্যবস্থাপনায় কোনো ধরনের অভিযোগ ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সুন্দর পরিবেশে ভোট হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর এখন নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করবে নির্বাচন কমিশন। সিইসির বক্তব্য অনুযায়ী, আজকের মধ্যেই এ গেজেট প্রকাশ করা হবে।


জ/বা




  বিষয়:   জাতীয়  রাষ্ট্রপতি নির্বাচন  সিইসি 



Advertisement
Loading...
Loading...
পাঠকের কলাম - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]