বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ‘সর্বশেষ বিদায়’ নেওয়ার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বার্তা জানান।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, ‘প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ” বলে বিদায় নিচ্ছি।’
পোস্টের শেষে তিনি বলেন, ‘আপনাদের বিশ্বস্ত-মির্জা ফখরুল ইসলাম আলমগীর।