বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি

আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে। বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত।

2026-08-15T16:27:44+06:00
2026-08-15T16:27:44+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা: স্বরাষ্ট্রমন্ত্রী
⏲ ৪:২৭ পিএম | ১৫ আগস্ট, ২০২৬ | শনিবার
বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে। বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের এভাবে টাকা দেওয়ার কথা ইশতেহারে ছিল না, এটাই ৩২ নম্বর। আর স্কুল ড্রেস দেওয়ার বিষয়টি ৩৩ নম্বর।

শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, উৎপাদনমুখী শিক্ষা ও প্রত্যেক শিক্ষার্থীর হাতকে কর্মের হাতে পরিণত করতে জিয়াউর রহমানের উদ্যোগ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাসহ সব উদ্যোগ তার সময় নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষক কল্যাণ ট্রাস্ট তো আছেই, এর বাইরে একেক জন পাঁচ থেকে সাত লাখ টাকা অবসর সুবিধা পাবেন। এটা একজন দরিদ্র স্কুলশিক্ষকের জন্য, যিনি গ্রামে বসে আছেন, অনেক বেশি মাইনে রাখে।

তিনি বলেন, বাড়িতে বসে ব্যাংক অ্যাকাউন্টে আইবিএএস প্লাস প্লাসে ডিজিটালাইজড পদ্ধতিতে তার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, এক টাকাও কোথাও উৎকোচ দিতে হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকে গতকাল বলেছে, আগামী দু’দিন পর সরকারের ১৮০ দিন পূর্ণ হবে, আপনারা কী কী বাস্তবায়ন করেছেন? এগুলো দেখে যান, বাস্তবায়ন করেছি। এটা আমাদের ইশতেহারে ছিল না। এটা ৩২ নম্বর। বিনামূল্যে শিক্ষার্থীদের স্কুলড্রেস বিতরণ ৩৩ নম্বর বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

জ/বা

  বিষয়:   রাজনীতি  বিএনপি  স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ  ৩১ দফা 

Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত