জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-20T02:10:39+06:00
2026-08-20T02:10:39+06:00
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরান নিজেদের নতুন ভূখণ্ড ঘোষণা করল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:১০ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে ইরান।

ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে আজ বুধবার (১৯ আগস্ট) একটি টুইট করা হয়েছে। সেখানে ক্যালিফোর্নিয়াকে নীল রঙ দিয়ে চিহ্নিত করে লেখা হয়েছে, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড।’

এর আগে গতকাল ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে হরমুজের ওপর লেখা হয়েছে ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, হরমুজকে তিনি মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা দেবেন।

এদিকে ট্রাম্পের এমন পোস্টের পর এর তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘হরমুজ প্রণালী ঘিরে তার এই দিবাস্বপ্ন খুব দ্রুতই ভাঙবে। আর তা না হলে, বিভ্রান্ত এই লোকটির ভুল ধারণা আমরাই ভেঙে দেব।’

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে ইরানের বাইরে ইরানি বংশোদ্ভূত সবচেয়ে বেশি মানুষ বাস করেন। সেখানে প্রায় ১ লাখ ৪১ হাজার ইরানি বংশোদ্ভূত মানুষ আছেন।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ইরানিদের আনাগোনা বেড়ে যায়। লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউড এলাকা ইরানিদের জন্য প্রাণকেন্দ্র হয়ে ওঠে। এমনকি ওই জায়গাটিকে তেরহান অ্যাঞ্জেলস বলে ডাকা হয়।





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]