বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-08-15T16:00:37+06:00
2026-08-15T16:00:37+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ
নিউজ ডেস্ক
⏲ ৪:০০ পিএম | ১৫ আগস্ট, ২০২৬ | শনিবার
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে চার নেতাকে স্থায়ী কমিটিতে মনোনীত করা হয়েছে।

নতুন মনোনীত চার নেতা হলেন: অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

বিএনপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনোনীত নেতারা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দেবেন। একই সঙ্গে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছে বিএনপি।

জ/শা


  বিষয়:   বিএনপি 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত