আমির হামজাকে গ্রেপ্তারের দাবি রাশেদ খানের

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-17T20:35:06+06:00
2026-08-17T20:35:06+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
আমির হামজাকে গ্রেপ্তারের দাবি রাশেদ খানের
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:৩৫ পিএম | ১৭ আগস্ট, ২০২৬ | সোমবার
আমির হামজাকে গ্রেপ্তারের দাবি রাশেদ খানের
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আহত ছাত্র অধিকার পরিষদের এক কর্মীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

রাশেদ খান বলেন, আমির হামজা যে ধরনের অপরাধ করেছেন, তাকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত।

তিনি আরও বলেন, ছাত্র অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদ আন্দোলন শুরু করেছে। আমির হামজার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে এবং তাকে গ্রেপ্তার করা না হলে এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের পরবর্তী ভূমিকা কী হবে, তা সবাই জানে।

কুষ্টিয়ায় সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে প্রশাসনের প্রতি আহ্বান জানান রাশেদ খান। তিনি বলেন, যে ধরনের ঘটনা কুষ্টিয়ায় ঘটেছে, তার বিচার হতে হবে। আমির হামজাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে।

উল্লেখ্য, গত শনিবার (১৫ আগস্ট) কুষ্টিয়া শহরের সাড়ে ষাট রাস্তা মোড় এলাকায় জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত ১২ থেকে ১৫ জন আহত হন বলে জানা গেছে। সংঘর্ষের সময় সংসদ সদস্য আমির হামজার গাড়িও ভাঙচুর করা হয়।


জ/শা


  বিষয়:   আমির হামজা  রাশেদ খান 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত