জবাবদিহি ডেস্ক

অর্থনীতি

2026-08-20T02:54:47+06:00
2026-08-20T02:54:47+06:00
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Advertisement
অর্থনীতি
ই-লোনে মোবাইল কিনতে মিডল্যান্ড ব্যাংক ও সহজমোবাইলের চুক্তি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:৫৪ এএম 
সংগৃহীত ছবি
ই-লোনের মাধ্যমে মোবাইল ডিভাইস কেনার জন্য গ্রাহকদের অর্থায়ন সুবিধা দিতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও সহজ মোবাইল বিডি লিমিটেডের মধ্যে চুক্তি হয়েছে। গত ১৭ আগস্ট এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় যোগ্য গ্রাহকেরা ব্যাংকের প্রযোজ্য শর্ত ও অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করে সহজমোবাইলের নির্ধারিত মার্চেন্ট পয়েন্ট থেকে মিডল্যান্ড ব্যাংকের ই-লোন সুবিধায় মোবাইল ডিভাইস কিনতে পারবেন। এর ফলে গ্রাহকদের জন্য মোবাইল ডিভাইস কেনায় ডিজিটাল অর্থায়ন আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের কো-অর্ডিনেটর, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন ও হেড অব পাবলিক রিলেশন্স ডিভিশন মোহাম্মদ রাশাদুল আনোয়ার এবং সহজমোবাইল বিডি লিমিটেডের পরিচালক আবু আল মোতালিব।

ব্যাংক ও সহজ মোবাইলের ডিজিটাল সেবা এবং মার্চেন্ট নেটওয়ার্কের সমন্বয়ের মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ অর্থায়নের সুযোগ বাড়বে। একই সঙ্গে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তিতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এ অংশীদারিত্বের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল ঋণসেবা আরও শক্তিশালী হবে এবং গ্রাহকদের দৈনন্দিন ভোক্তা চাহিদা পূরণে অর্থায়ন সুবিধা সহজলভ্য হবে। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহককেন্দ্রিক আর্থিক সমাধান দেওয়ার পাশাপাশি উদ্ভাবনী অর্থায়ন সেবা সম্প্রসারণেও উদ্যোগটি সহায়ক হবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজার, প্রজেক্ট, প্রসেস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের খন্দকার ইমরান হোসেন, সহজমোবাইলের সিনিয়র ম্যানেজার রাজীব কুন্ডু ও হেড অব অ্যাকাউন্টস মো. রকিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা ছিলেন।





Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]