প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-17T18:04:09+06:00
2026-08-17T18:04:09+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:০৪ পিএম | ১৭ আগস্ট, ২০২৬ | সোমবার
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করেন তারা।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থ, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে তারেক রহমান ইতোমধ্যে মালয়েশিয়া ও চীন সফর করেছেন। এর ধারাবাহিকতায় সৌদি আরব সফরের এই আমন্ত্রণ দুই দেশের সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
 

জ/শা


  বিষয়:   সৌদি আরব  সফর  তারেক রহমান  মোহাম্মদ বিন সালমান 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত