১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল গ্রহণযোগ্য কি না, সে বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ আগস্ট দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
আজ সোমবার (১৭ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবুল কালাম আযাদের পক্ষে আবেদন করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আপিলে আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ডের সাজা স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।
মামলায় পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আদালত।
জ/উ