মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার সামনে একটি হাত বোমা ঘটনা ঘটেছে। এতে ঐ মাদ্রাসার চারজন শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) সকালে হঠাৎ ওই মাদ্রায়ার সাথে থাকা ইমন সরদারের বসত ঘরের সামনে একটি হাত বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) নামের ৪ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বোমা বিস্ফোরনের কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃংখলা বাহিনী।