জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-15T11:10:16+06:00
2026-08-15T11:10:16+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
৩ জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে, বাড়ছে নদীর পানি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:১০ এএম 
দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এরই মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পরিস্থিতিতে আগামী ৭২ ঘণ্টায় দেশের তিন জেলার নদী-সংলগ্ন কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) দেওয়া পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি সমতল বেড়েছে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি সমতল বাড়তে পারে।

এ কারণে আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার কিছু এলাকায় তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের মাতামুহুরী নদীর পানি সমতল বেড়েছে। একই সময়ে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি সমতল কমেছে। তবে আগামী তিন দিন এসব নদীর পানি সমতল বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল কমেছে। আগামী তিন দিনও এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর পরবর্তী দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী দুই দিনও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে পরবর্তী তিন দিনে এ নদীগুলোর পানি সমতল বাড়তে পারে। যদিও এ সময়ে উল্লেখিত নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল কমেছে। আগামী তিন দিনও এসব নদীর পানি সমতল হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]