জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু

জাতীয়

সামিট টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ আবার শুরু হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় গ্যাস সরবরাহ শুরু হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সামিট গ্রুপ।

2026-08-15T01:59:08+06:00
2026-08-15T01:59:08+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু
⏲ ১:৫৯ এএম | ১৫ আগস্ট, ২০২৬ | শনিবার
জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু
সামিট টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ আবার শুরু হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় গ্যাস সরবরাহ শুরু হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সামিট গ্রুপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরবরাহ শুরু হওয়ায় তীব্র গ্যাস সংকট কাটবে এবং বিদ্যুৎ উৎপাদন ও শিল্প উৎপাদনের গতি কিছুটা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে দৈনিক প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হারে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। রাত ২টার মধ্যে সরবরাহ পর্যায়ক্রমে বেড়ে প্রায় ৫৫০ এমএমসিএফডিতে পৌঁছাবে বলে আশা করছে সামিট।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) এলএনজি মজুত শেষ হয়ে গেলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর আজ নতুন কার্গো আসার পর পুনরায় সরবরাহ শুরু হলো।

জ/বা


  বিষয়:   জাতীয়  এলএনজি  সামিট টার্মিনাল  সামিট গ্রুপ 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত