আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-08-14T16:10:26+06:00
2026-08-14T16:10:26+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
⏲ ৪:১০ পিএম | ১৪ আগস্ট, ২০২৬ | শুক্রবার
আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দুই দিনের সফরে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সম্ভাব্য সফরকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লিতে চলছে প্রস্তুতি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দুই দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী সফরটি হলে এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর। ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে সফরটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হয়ে উঠতে পারে।

সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

দুই দিনের সফরটি দ্বিপাক্ষিক কর্মসূচি হিসেবেই আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে সফরের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত বিষয় এখনো চূড়ান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানায় নয়াদিল্লি। এ ছাড়া আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের অধিবেশনে যোগ দেওয়ার জন্যও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

জ/শা



  বিষয়:   এনডিটিভি  প্রধানমন্ত্রী  নয়াদিল্লি 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত