বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-15T10:30:22+06:00
2026-08-15T10:30:22+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
‘মানসিক শান্তির চেয়ে কোনো সম্পর্কই বড় নয়’: প্রভা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:৩০ এএম 
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই জীবন, সম্পর্ক ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন। এবার এক আবেগঘন পোস্টে তিনি সম্পর্কের টানাপোড়েন, মানসিক শান্তি ও আত্মসম্মানের গুরুত্ব নিয়ে কথা বলেছেন।

প্রভা মনে করেন, কোনো সম্পর্ক থেকে সরে আসা মানেই সেই মানুষের প্রতি সব আশা ছেড়ে দেওয়া নয়। বরং কখনো কখনো নিজের জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে নিজেকে রক্ষা করার সিদ্ধান্তও এর মধ্যে থাকে। একসময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কোনো সম্পর্ক যদি পরবর্তীতে একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে থাকে, তাহলে সেই বাস্তবতা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন তিনি।

নিজের পোস্টে প্রভা লেখেন, ‘ভালোবাসার মূল্য কখনোই আপনার মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য খোয়ানোর বিনিময়ে হতে পারে না। যারা শুধু নিজের প্রয়োজনেই পাশে আসে, তারা আপনার উপকারে না আসলেও নিঃশেষ করে দেয়। আবার পরিবারের এমন কেউ থাকেন, যারা সীমা লঙ্ঘন করেন, আবার কেউ আছেন পাশে থাকার পরেও আপনাকে একাকী অনুভব করান। এমন পরিস্থিতিতে পরিবর্তন আসবে এই আশায় মানুষ চেষ্টা চালিয়ে যায়, যতক্ষণ না একদিন সে আবিষ্কার করে এই প্রক্রিয়ায় সে নিজেই হারিয়ে যাচ্ছে।’

জীবন থেকে কোনো কিছু সরিয়ে দেওয়াকে নির্মমতা হিসেবে না দেখার কথাও বলেন প্রভা। তাঁর ভাষায়, ‘জীবন থেকে সবকিছু সরিয়ে নেওয়া কোনো নির্মমতা নয়, বরং এটি একটি সাহসিকতার পরিচয়। মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়াটা জরুরি।’

তিনি আরও বলেন, অনেকে হয়তো মনে করতে পারেন, মানুষটি বদলে গেছে। কিন্তু তাঁর মতে, কাউকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া সবসময় তাকে পরিত্যাগ করা নয়; অনেক ক্ষেত্রে এটি নিজের অস্তিত্ব ও মানসিক সুস্থতা রক্ষার সিদ্ধান্ত।

পোস্টের শেষাংশে প্রভা লেখেন, যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায় সেখানে কখনো নিরাময় সম্ভব নয়। যে পরিবেশ আপনার মানসিক পরিসরকে সংকুচিত করে, সেখানে কখনো বেড়ে ওঠা যায় না। সম্পর্ক কিংবা কোনো পরিস্থিতি থেকে সরে আসাকে তাই তিনি আত্মমর্যাদা ফিরে পাওয়ার একটি পথ হিসেবে দেখেছেন। তাঁর ভাষায়, ‘মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রকাশ হতে পারে।’

জ/উ








Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]