স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-15T09:26:22+06:00
2026-08-15T09:26:22+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
মিরাজ-তাসকিনের প্রতিরোধে অস্ট্রেলিয়াকে হতাশ করল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:২৬ এএম 
প্রথম দুই দিনের কোনো সেশনেই অস্ট্রেলিয়া দাপট দেখাতে পারেনি। তৃতীয় দিনের প্রথম সেশনেও সেই চিত্র বদলায়নি। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের দৃঢ় প্রতিরোধে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড আরও বাড়িয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। ১৩৩ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪১৭ রানে, আর লিড বেড়ে হয়েছে ২১৯ রান।

সেশনের শেষ বলে ছক্কা হাঁকান মেহেদী হাসান মিরাজ। এরপরই আম্পায়ার মধ্যাহ্ন বিরতির ঘোষণা দেন। বাংলাদেশের ডাগআউট থেকে ভেসে আসে করতালি। মিরাজ ও তাসকিনের আরেকটি কার্যকর প্রতিরোধ যে অস্ট্রেলিয়াকে ফের হতাশ করেছে, তাতে সেই উচ্ছ্বাস স্বাভাবিকই।

তৃতীয় দিনের প্রথম সেশনটি অস্ট্রেলিয়ার জন্য হতাশারই ছিল। ফিল্ডিংয়ে ক্যাচ হাতছাড়া হয়েছে, আবার তীব্র রোদের মধ্যে পেসারদের দীর্ঘ সময় পরিশ্রম করতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য পায়নি স্বাগতিকরা। তবে দিনের শুরুতে কিছুটা আশার আলো দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। প্রথম ঘণ্টাতেই তিনি দুটি উইকেট তুলে নেন। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে তাঁর উইকেটসংখ্যা দাঁড়ায় ২৯৯-এ।

প্রথমে হাসান মাহমুদকে এলবিডব্লিউ করে ফেরান হ্যাজেলউড। এরপর তিনি থামান তাইজুল ইসলামের লড়াকু ইনিংস। তার আগে অবশ্য হ্যাজেলউডের একটি বলেই দিনের অন্যতম সেরা শট খেলেন তাইজুল। হিপের কাছাকাছি আসা বলটি অনায়াসে ফ্লিক করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে সীমানাছাড়া করেন তিনি।

তাইজুল ফেরার পর ক্রিজে জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। দুজনই বেশ হিসাবি ব্যাটিং করছেন। বিশেষ করে স্ট্রাইক রোটেশনে মিরাজকে বেশ দক্ষ দেখা গেছে। তবে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদের সহজ একটি ক্যাচ ফেলে দেন স্টিভ স্মিথ। এরপর মিরাজের একটি কঠিন ক্যাচও তালুবন্দী করতে পারেননি ট্রাভিস হেড।

এখন বাংলাদেশের লিড ২১৯ রান। দীর্ঘ ১৩৩ ওভার মাঠে থেকে ক্লান্ত অস্ট্রেলিয়া। বাংলাদেশের শেষ দুই উইকেট তুলে নিতে তাদের আরও কঠিন পরিশ্রম করতে হবে-তৃতীয় দিনের প্রথম সেশনের চিত্র অন্তত সেটিই বলছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]