আইসিসির জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

জরিমানার কবলে পড়েছেন ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। নিউ চন্ডিগড়ে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে ভারতীয় খেলোয়াড়দেরকে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ ও ওয়েস্ট ইন্ডিজকে ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

2026-10-05T15:11:23+06:00
2026-10-05T15:11:23+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
আইসিসির জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:১১ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
জরিমানার কবলে পড়েছেন ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। নিউ চন্ডিগড়ে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে ভারতীয় খেলোয়াড়দেরকে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ ও ওয়েস্ট ইন্ডিজকে ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ম্যাচে নির্ধারিত সময়ের তুলনায় ভারত চার ওভার কম বল করেছে। আর ওয়েস্ট ইন্ডিজ দুই ওভার পিছিয়ে ছিল। অপরাধের মাত্রা অনুযায়ী দুই দলকে জরিমানা করা হয়েছে।

প্রথম দুটি ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওয়ানডেতে শাই হোপের ব্যাটিংয়ে ভর করে ভারতের ৩৫১ রান তাড়া করে জয় পায় ক্যারিবিয়ানরা। পাঁচ উইকেটে ম্যাচটি জেতে উইন্ডিজ।

দুই দল ৬ অক্টোবর লখনউতে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে। এই ফরম্যাটে পাঁচ ম্যাচ খেলবে তারা।

জ/রা

  বিষয়:   ক্রিকেট  ওয়েস্ট ইন্ডিজ  ভারত  ক্রিকেট দল  ওয়ানডে 

Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত