বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে সংলাপ চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফরের দিনক্ষণ চূড়ান্ত হলে ঢাকা তা জানাবে বলেও জানান তিনি।
আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির জানান, আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটিতে যেতে পারেন।
এ ছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হতে যাচ্ছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়েই গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন করা হবে।
জ/উ