দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-05T18:01:26+06:00
2026-10-05T18:01:26+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:০১ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় বাজেটে এ বছর শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পাঁচ বছরে শিক্ষাখাতে বাজেটের বরাদ্দ ধীরে ধীরে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, চলতি বছরই শিক্ষার্থীরা নতুন সিলেবাসের বই পাচ্ছে। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার, যেখানে কোনো শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত থাকবে না।

কারিগরি ও ব্যবহারিক জ্ঞানকে অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাদানের কৌশলে পরিবর্তন আনা এখন সময়ের দাবি। প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প হিসেবে নয়, বরং শিক্ষকদের সহায়ক হিসেবে দেখতে চান তিনি। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্প্রসারণ এবং বিনা মূল্যে ওয়াইফাই সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নতুন সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক পাবে। শিক্ষার্থীরা যাতে বইবিমুখ না হয়, সে জন্য শিখন কৌশল হিসেবে আনন্দময় শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় টিচার্স ট্রেনিং কলেজগুলো আধুনিকায়নের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তারেক রহমান।

তিনি বলেন, শিক্ষকতা কোনোভাবেই উপায়হীনতার বিকল্প পেশা হতে পারে না। মেধাবীরা যেন শিক্ষকতাকে পছন্দের প্রথম তালিকায় রাখেন, সেভাবেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত