বেগমগঞ্জে অটোরিকশাচালককে গুলি করে টাকা-মোবাইল ছিনতাই

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-13T10:43:33+06:00
2026-08-13T10:43:33+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বেগমগঞ্জে অটোরিকশাচালককে গুলি করে টাকা-মোবাইল ছিনতাই
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
⏲ ১০:৪৩ এএম | ১৩ আগস্ট, ২০২৬ | বৃহস্পতিবার
বেগমগঞ্জে অটোরিকশাচালককে গুলি করে টাকা-মোবাইল ছিনতাই
নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন রাকিব (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর ডান পায়ের হাঁটুর পাশে গুলি লাগে।

গতকাল বুধবার (১২ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর বর্দি গ্রামের চুল্লার বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। আহত রাকিব আলাইয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।

রাকিবের অভিযোগ, রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে হায়দার বাড়ির দরজায় ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। পথে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের কাছে একদল অস্ত্রধারী তাঁর অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে ইউনিয়ন পরিষদের পাশে চুল্লার বাড়ির পেছনে নিয়ে যাওয়া হয়।

রাকিব বলেন, সেখানে আলাইয়াপুর ইউনিয়নের আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮) তাঁর কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। পরে হামলাকারীরা তাঁর ডান পায়ের হাঁটুর পাশে গুলি করে। একপর্যায়ে পাশের ডোবায় লাফ দিয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান।

অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরগুলো বন্ধ পাওয়ায় এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, এক ব্যক্তির শরীরে ছোট আকারের ২.২ বোরের গুলি লাগার খবর পাওয়া গেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত