কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২৫৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-12T09:29:33+06:00
2026-08-12T15:17:28+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২৫৪
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৯:২৯ এএম | ১২ আগস্ট, ২০২৬ | বুধবার
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২৫৪
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪ জনে দাঁড়িয়েছে। সোমবার (১০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর মঙ্গলবার (১১ আগস্ট)ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে বিভিন্ন ক্ষতিগ্রস্ত শহর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিহত ২৫৪ জনের মধ্যে কফি উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত পেরেইরা শহরেই মারা গেছেন ১০১ জন। দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালি শহরে নিহত হয়েছেন ৯৫ জন।

ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান করছেন উদ্ধারকর্মীরা। আটকে থাকা কারও কাছ থেকে বেঁচে থাকার সংকেত বা শব্দ পাওয়া যায় কি না, তা নিশ্চিত করতে অভিযানের সময় সবাইকে নীরব থাকার অনুরোধ করা হচ্ছে।

চলতি শতকে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে দেশটির কফি উৎপাদনকারী অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাপার্টমেন্ট ভবন, বাড়িঘর, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ভবন পুরোপুরি ধসে পড়েছে, আবার কোনো কোনো ভবন হেলে পড়েছে কিংবা বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী চোকো অঞ্চলের বনাঞ্চলে বসবাসকারী অনেক আদিবাসী জনগোষ্ঠী এখনো বিদ্যুৎ ও মৌলিক সেবা থেকে বিচ্ছিন্ন রয়েছেন। দুর্গম এসব এলাকায় যোগাযোগ ও প্রয়োজনীয় সেবা না থাকায় উদ্ধার তৎপরতাও কঠিন হয়ে পড়েছে।

নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার শপথ নেওয়ার কয়েক দিন পরই শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ঘরবাড়ি হারানো মানুষের জন্য অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মাঠপর্যায়ে কাজ করছে ন্যাশনাল কফি ফেডারেশন। সংস্থাটির প্রধান জার্মান বাহামো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, কৃষি খামার ও গ্রামীণ অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

এদিকে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ক্রেন, খননযন্ত্র এবং হাতের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন কর্মীরা। অনেক স্থানে মানবশৃঙ্খল তৈরি করে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে; বালতি হাতে হাতে এগিয়ে দিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কার করা হচ্ছে। উদ্ধারকর্মীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন। ফলে নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: রয়টার্স

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত